শুরু করুন

ব্যবহার নির্দেশিকা

ShadiMaker প্রথমবার ব্যবহার করছেন? নিবন্ধন থেকে শুরু করে পরিবারের সাথে আলোচনা পর্যন্ত প্রতিটি ধাপ এখানে সহজ ভাষায় দেওয়া হলো। নিজে বা পরিবারের কারও হয়ে — দুইভাবেই ব্যবহার করা যায়।

পড়তে প্রায় ৭ মিনিট

১.অ্যাকাউন্ট খোলা

ShadiMaker সম্পূর্ণ বিনামূল্যে। অ্যাকাউন্ট খুলতে একটি ইমেইল ও মোবাইল নম্বর লাগবে।

১
“বিনামূল্যে নিবন্ধন” চাপুন

হোমপেজ বা মেনুর উপরে ডানদিকে বাটনটি পাবেন।

২
অ্যাকাউন্টের তথ্য দিন

পূর্ণ নাম (জন্ম নিবন্ধন সনদ অনুযায়ী), ইমেইল, মোবাইল নম্বর ও পাসওয়ার্ড। রেফারেল কোড থাকলে সেটিও দিন।

৩
মৌলিক তথ্য দিন

পাত্র না পাত্রী খুঁজছেন, প্রোফাইল কার জন্য (নিজের, ছেলে-মেয়ে, ভাই-বোন বা আত্মীয়ের), জন্ম তারিখ, ধর্ম ও বর্তমান জেলা।

৪
ওটিপি দিয়ে যাচাই করুন

ইমেইলে আসা ৬ সংখ্যার কোড লিখুন। এরপর আপনার অ্যাকাউন্টে ১০০ বোনাস পয়েন্ট যোগ হবে (রেফারেল কোডে যোগ দিলে দ্বিগুণ, ২০০)।

একটি ইমেইল ও মোবাইল নম্বরে একটিই অ্যাকাউন্ট খোলা যায়। পরিবারের একাধিক জনের প্রোফাইল হলে আলাদা ইমেইল ও নম্বর ব্যবহার করুন।

২.প্রোফাইল সম্পূর্ণ করা

প্রোফাইল যত সম্পূর্ণ, তত বেশি সার্চে আসবে এবং পরিবারগুলো তত বেশি আস্থা পাবে। ড্যাশবোর্ডে সম্পূর্ণতার শতাংশ দেখা যায়। নিবন্ধনে না চাওয়া তথ্য — বৈবাহিক অবস্থা, উচ্চতা, পূর্ণ ঠিকানা — এখানে যোগ করুন। মৌলিক তথ্য, শিক্ষা ও পেশা, ছবি, পরিবার ও কাঙ্ক্ষিত জীবনসঙ্গী — প্রতিটি ধাপ সম্পূর্ণ করলে একবার ২০ বোনাস পয়েন্ট।

  • মৌলিক তথ্য: বয়স, উচ্চতা, বৈবাহিক অবস্থা, ঠিকানা
  • শিক্ষাগত যোগ্যতা ও সনদ (ঐচ্ছিক)
  • পেশা ও কর্মস্থল
  • পারিবারিক তথ্য
  • জীবনযাপন ও ধর্মীয় অনুশীলন
  • কাঙ্ক্ষিত জীবনসঙ্গীর বিবরণ
প্রোফাইল তৈরির নির্দেশিকা পড়ুন →

৩.ভেরিফিকেশন

ইমেইল যাচাই হয় নিবন্ধনের সময়, কোড দিয়ে। “ভেরিফাইড” ব্যাজ পেতে জন্ম নিবন্ধন সনদের (১৭ সংখ্যার নম্বরসহ) স্পষ্ট ছবি জমা দিন। আমাদের টিম সাধারণত ১–২ কর্মদিবসে যাচাই করে; অনুমোদন হলে ৫০ বোনাস পয়েন্ট।

আপনার সনদ অন্য কোনো সদস্য কখনো দেখতে পান না — শুধু ShadiMaker-এর ভেরিফিকেশন টিম দেখে।

৪.খোঁজা ও শর্টলিস্ট

“প্রোফাইল দেখুন” থেকে পাত্র বা পাত্রী বেছে নিন, তারপর বয়স, বিভাগ, জেলা, শিক্ষা, পেশা, ধর্মীয় অনুশীলন ইত্যাদি ফিল্টার দিন। পছন্দের প্রোফাইল পরে দেখতে ♥ চিহ্ন দিয়ে শর্টলিস্টে রাখুন।

সার্চের শুরুতে কিছু প্রোফাইলে “⭐ বুস্টেড” ব্যাজ দেখবেন — এঁরা পয়েন্ট খরচ করে সাময়িকভাবে উপরে এসেছেন। এতে প্রোফাইলের মান বা যাচাই বোঝায় না।

৫.আগ্রহ পাঠানো ও উত্তর দেওয়া

১
প্রোফাইল ভালোভাবে পড়ুন

পারিবারিক তথ্য ও প্রত্যাশা মিলিয়ে দেখুন।

২
“আগ্রহ পাঠান” চাপুন

চাইলে একটি ছোট ভদ্র বার্তা যোগ করুন। ফোন নম্বর বা লিংক দেবেন না।

৩
উত্তরের অপেক্ষা করুন

তিনি গ্রহণ বা প্রত্যাখ্যান করলে নোটিফিকেশন পাবেন। ৩০ দিনে উত্তর না এলে আগ্রহের মেয়াদ শেষ হয়।

৪
প্রাপ্ত আগ্রহের উত্তর দিন

“আগ্রহ” পেজ থেকে গ্রহণ বা বিনয়ের সাথে প্রত্যাখ্যান করুন। প্রত্যাখ্যানের কারণ জানাতে হয় না।

৬.বার্তা ও যোগাযোগ

আগ্রহ গৃহীত হলে দুজনের মধ্যে বার্তা চালু হয়। ফোন নম্বর বা অভিভাবকের নম্বর দেখা যায় শুধু “যোগাযোগের অনুরোধ” অনুমোদনের পর।

  • প্রথম কথাবার্তা সংক্ষিপ্ত ও সম্মানজনক রাখুন
  • শুরু থেকেই পরিবারকে জানিয়ে রাখুন
  • অস্বস্তিকর কিছু হলে সাথে সাথে রিপোর্ট বা ব্লক করুন

৭.পরিবার ও অভিভাবকের ভূমিকা

বাবা-মা বা অভিভাবক নিজেই প্রোফাইল পরিচালনা করতে পারেন, অথবা সদস্যের সাথে সহ-ব্যবস্থাপক হিসেবে যুক্ত হতে পারেন। প্রোফাইলে “অভিভাবক পরিচালিত” ব্যাজ দেখা যায়, যাতে অন্য পরিবার বুঝতে পারে কার সাথে কথা বলছেন।

কোনো প্রোফাইল পরিবারকে দেখাতে চাইলে প্রোফাইল পেজের “শেয়ার করুন” থেকে লিংক পাঠাতে পারেন। লিংকে শুধু সাধারণ তথ্য দেখা যায়।

৮.পয়েন্ট, বুস্ট ও অনুদান

নিবন্ধন, প্রোফাইলের ধাপ সম্পূর্ণ করা, জন্ম নিবন্ধন যাচাই, রেফারেল ও সাইটে সক্রিয় সময় থেকে পয়েন্ট পাবেন, যা দিয়ে প্রোফাইল ২৪ ঘণ্টার জন্য বুস্ট করা যায়। সব মূল সুবিধা পয়েন্ট ছাড়াই ব্যবহার করা যায়।

ShadiMaker উপকারী মনে হলে স্বেচ্ছায় অনুদান দিতে পারেন — এটি বাধ্যতামূলক নয় এবং এতে কোনো বাড়তি সুবিধা মেলে না।

৯.বিয়ে ঠিক হলে

আলহামদুলিল্লাহ! প্রোফাইল লুকিয়ে বা অ্যাকাউন্ট বন্ধ করে দিন, যাতে নতুন আগ্রহ না আসে। চাইলে আপনাদের সফল গল্প আমাদের সাথে শেয়ার করুন — অন্যরা অনুপ্রাণিত হবেন।

এই নির্দেশিকা কি সহায়ক ছিল?