খোঁজা ও যোগাযোগ

জীবনসঙ্গী খোঁজার নির্দেশিকা

সঠিক মানুষ খুঁজে পেতে সার্চ, ফিল্টার, শর্টলিস্ট ও আগ্রহ কীভাবে ব্যবহার করবেন — আর পরিবারকে কখন ও কীভাবে যুক্ত করবেন।

পড়তে প্রায় ৬ মিনিট

১.শুরুর আগে নিজেকে প্রশ্ন করুন

  • আমার জন্য কোন ৩–৪টি বিষয় সবচেয়ে জরুরি? (যেমন ধর্মীয় অনুশীলন, শিক্ষা, পারিবারিক মূল্যবোধ)
  • কোন বিষয়ে আমি নমনীয় হতে পারি? (যেমন জেলা, উচ্চতা)
  • পরিবার কী চায়, আর আমি কী চাই — দুটো কি মিলছে?

২.সার্চ ও ফিল্টার ব্যবহার

প্রথমে কম ফিল্টার দিয়ে শুরু করুন, তারপর ধীরে ধীরে বাড়ান। খুব বেশি ফিল্টার দিলে ফলাফল শূন্য হতে পারে।

ফিল্টারকখন কাজে লাগে
বয়স ও উচ্চতাপ্রায় সবার জন্য প্রথম ফিল্টার
বিভাগ ও জেলানির্দিষ্ট এলাকায় বিয়ে করতে চাইলে
শিক্ষা ও পেশাসমমানের শিক্ষা বা পেশা চাইলে
ধর্মীয় অনুশীলননামাজ, পর্দা ইত্যাদি গুরুত্বপূর্ণ হলে
শুধু ভেরিফাইডবাড়তি নিশ্চয়তা চাইলে — আমরা এটি চালু রাখার পরামর্শ দিই
কে পরিচালনা করেনঅভিভাবক পরিচালিত প্রোফাইল খুঁজতে
সার্চের শুরুতে থাকা “বুস্টেড” প্রোফাইলগুলো পয়েন্ট দিয়ে সাময়িকভাবে উপরে এসেছে। প্রোফাইলটি আপনার জন্য উপযুক্ত কি না তা নিজে যাচাই করুন।

৩.প্রোফাইল মূল্যায়ন

  • পুরো প্রোফাইল পড়ুন, শুধু ছবি দেখে সিদ্ধান্ত নেবেন না
  • ভেরিফিকেশন ব্যাজ ও শিক্ষা সনদের অবস্থা দেখুন
  • পারিবারিক তথ্য ও প্রত্যাশা নিজের সাথে মিলিয়ে দেখুন
  • সন্দেহ হলে প্রশ্ন করুন বা পরিবারকে দেখান

৪.শর্টলিস্ট ও পরিবারের সাথে আলোচনা

পছন্দের প্রোফাইল শর্টলিস্টে রাখুন। প্রোফাইল পেজের “শেয়ার করুন” বাটন থেকে লিংক পাঠিয়ে বাবা-মা বা অভিভাবকের মতামত নিন। শেয়ার লিংকে ছবি ও যোগাযোগের তথ্য গোপন থাকে।

৫.আগ্রহ পাঠানোর শিষ্টাচার

যা করবেন

  • সালাম দিয়ে ছোট, ভদ্র বার্তা লিখুন
  • প্রোফাইলের কোন বিষয়টি ভালো লেগেছে বলুন
  • উত্তরের জন্য ধৈর্য ধরুন

যা করবেন না

  • একই ব্যক্তিকে বারবার আগ্রহ পাঠাবেন না
  • প্রথম বার্তাতেই ব্যক্তিগত প্রশ্ন বা নম্বর চাইবেন না
  • প্রত্যাখ্যান হলে অন্য উপায়ে যোগাযোগের চেষ্টা করবেন না

৬.কথোপকথনে কী জানবেন

  • দুজনের জীবনের লক্ষ্য ও দ্বীনদারি
  • বিয়ের পর কোথায় থাকবেন, কর্মজীবন নিয়ে পরিকল্পনা
  • পরিবারের প্রত্যাশা ও দায়িত্ব
  • সন্তান ও ভবিষ্যৎ পরিকল্পনা
টাকা, উপহার, ওটিপি বা ব্যাংকের তথ্য নিয়ে কোনো কথা উঠলে কথোপকথন থামান এবং রিপোর্ট করুন।

৭.পারিবারিক সাক্ষাৎ

১
অভিভাবকের নম্বর বিনিময়

যোগাযোগের অনুরোধ অনুমোদনের পর দুই পরিবার সরাসরি কথা বলুন।

২
তথ্য যাচাই

শিক্ষা, পেশা ও পরিবার সম্পর্কে স্বাভাবিকভাবে খোঁজ নিন।

৩
প্রথম সাক্ষাৎ

পরিবারের উপস্থিতিতে, প্রকাশ্য বা পারিবারিক স্থানে।

৪
সিদ্ধান্ত

তাড়াহুড়া নয় — ইস্তিখারা ও পরামর্শ করে সিদ্ধান্ত নিন।

এই নির্দেশিকা কি সহায়ক ছিল?